কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ শিকদার, কাউখালী (পিরোজপুর)
বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা এই স্লোগানে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১০০ জন কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার দুপুরে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে উপজেলার কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মনজুর এলাহী, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান। অনুষ্ঠান শেষে মেয়াদোত্তীর্ণ ৭ জন ছাত্রীকে চেকসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
