ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলা, আ’লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাহাবুর রহমান মাবু (৪৮) উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার আব্দুল নুরের ছেলে। তিনি সিংড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এছাড়া শরীয়ত জামান রাজু ওরফে খোকন (৩৬) বুলাকীপুর ইউনিয়ন বলগাড়ি বাজারের আব্দুস সালামের ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক।
উল্লেখঃ গত বছরের ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য শহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর মাহাবুর রহমান মাবু ও শরীয়ত জামান রাজু ওরফে খোকন কে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
