নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৩ আওয়ামীলীগ নেতা গ্রেফতার
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
দিনাজপুর নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় আওয়ামীলীগের ৩ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাদুরিয়া ও দাউদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম রাজা (৬৪), দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান (৪০), ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামিলীগের কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ ওরফে পেস্তা হারুন (৪৭)।
পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে খুন হয় রিমন ইসলাম ও তার দুই বন্ধু কিবরিয়া ইসলাম এবং সাব্বির রহমান। তারা স্থানীয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এঘটনার পর রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী রবিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ভ্যানচালক।
মামলায় সাবেক সংসদ সদস্য (দিনাজপুর-৬ আসন) শিবলী সাদিকসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
