বিয়ানীবাজারে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীর উপর হামলা আটক -২
প্রতিনিধিঃ
বিয়ানী বাজার
সিলেটের বিয়ানীবাজারে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুহেল আহমদ (৩২) নামের এক ট্রাভেলস ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে বিয়ানীবাজার পৌরশহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ১৬ জনকে এজহার নামীয় ও ৮ জন অজ্ঞাত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন আহত রুহেল আহমদের ভাই সুহেল আহমদ। মামলায় এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান খান।
মামলার এজহার ও রুহেল আহমদের পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে রুহেল আহমদ একজন প্রতিষ্ঠিত ট্রাভেলস ব্যবসায়ী। আল বারাকা ট্রাভেলস নামের তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত রয়েছেন। তার সাথে প্রতিবেশী কয়েকজনের জায়গা-জমি বিষয়ে বিরোধ রয়েছে। এরই জের ধরে শনিবার দুপুরে রুহেল আহমদের উপর দেশীয় অস্ত্র দিয়ে আসামীরা হামলা করে। হামলায় তার দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তারা তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ১৬ জনকে এজহার নামীয় ও ৮ জনকে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন আহত রুহেল আহমদের ভাই সুহেল আহমদ। মামলায় এ পর্যন্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
