কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বৈষম্যহীন সমাজ গঠনের পূর্ব শর্ত নারী পুরুষের সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ উপলক্ষে ২৮ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তার এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক সাহিদা হক। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক কুমকুম ভট্টাচার্য, লিগ্যাল এইড সম্পাদক মাহফুজা খাতুন মিলি, সংগঠক নাসরিন আক্তার প্রমুখ। ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, সমাজের ছোটখাটো বিরোধ মহিলা পরিষদের মাধ্যমে সমাধান হচ্ছে যার কারণে থানায় ও কোটে মামলা কমে যাচ্ছে। সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দার বলেন,, বাল্যবিবাহ জাতির জন্য একটা অভিশাপ। সমাজের বিভিন্ন ধরনের বিরোধ সহ পারিবারিক কলহ আমরা মহিলা পরিষদের মাধ্যমে সমাধান করে থাকি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
