সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ (অনুবাদে)

০ টি মন্তব্য 10 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সাব্বির হোসেন, বানারীপাড়া, বরিশাল
print news | বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ (অনুবাদে) | সমবানী

বরিশালের বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের কৃতি সন্তান আলী আহমদ অনুবাদে পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৬। এ অর্জনে গর্বিত বানারীপাড়া তথা সমগ্র বরিশালবাসী।

মমতাজ উদ্দিন আহমদ ও হাসিনা বানু দম্পতির জ্যেষ্ঠ সন্তান আলী আহমদ ছোটবেলা থেকেই সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। গল্প, উপন্যাস ও বিভিন্ন ভাষার কাব্যবিশ্লেষণে তাঁর আগ্রহ ছিল গভীর।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনে সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন।

চাকরির পাশাপাশি দীর্ঘ তিন দশক ধরে তিনি অনুবাদ-সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা—দুই ধারাতেই সমান দক্ষতায় অনুবাদ করে তিনি বাংলাদেশের অনুবাদ জগতে এক অনন্য অবস্থান তৈরি করেছেন। দেশি-বিদেশি কথাসাহিত্য অনুবাদের পাশাপাশি তিনি খ্যাতিমান সমালোচক হিসেবেও পরিচিত।
আলী আহমদের অনূদিত গ্রন্থের তালিকা অত্যন্ত সমৃদ্ধ।

তাঁর উল্লেখযোগ্য অনুবাদের মধ্যে রয়েছে—
বারো অভিযাত্রীর কাহিনী ও প্রেম ও অন্যান্য দানব (লেখক: Gabriel Garcia Marquez)
শিকার ও অন্যান্য গল্প (লেখক: Kenzaburo Oe)চোর ও সারমেয় সমাচার ও খোঁজ (লেখক: Naguib Mahfouz),হে সুন্দর, হে বিষণ্নতা (লেখক: Yasunari Kawabata),পাস্কুয়াল দুয়ার্তের পরিবার (লেখক: Camilo Jose Cela),মৎস্য রাজকুমারী (লেখক: Hans Christian Andersen)।

এছাড়া নোবেলজয়ীদের ছোটগল্প, বিশ্বসাহিত্যের আঙিনায়, বিশ্বসেরা ছোটগল্প, আমার সাক্ষ্য প্রভৃতি গ্রন্থ তাঁর অনুবাদ-সাধনার উজ্জ্বল দৃষ্টান্ত।
বিশ্বসাহিত্যের নানা ভাষা ও সংস্কৃতির সেতুবন্ধন রচনায় তাঁর অবদান অনস্বীকার্য। অনুবাদের মাধ্যমে তিনি বাংলা ভাষাভাষী পাঠকের সামনে বিশ্বসাহিত্যের দিগন্ত উন্মোচন করেছেন।

আলী আহমদের এই অর্জন নিঃসন্দেহে বানারীপাড়ার জন্য গৌরবের, একইসঙ্গে দেশের অনুবাদ-সাহিত্যের জন্য এক অনন্য স্বীকৃতি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading