বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে তীব্র নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল দুই দিন ধরে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে

০ টি মন্তব্য 11 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে তীব্র নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল দুই দিন ধরে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে | সমবানী

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনের মুখে আমরাজুড়ী ফেরিঘাটের ফেরি চলাচল গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। ভোগান্তি জনগণের।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল থেকেই একের পর এক ভাঙ্গন শুরু হয়েছে। কিছুতেই ভাঙ্গন রোধ করা সম্ভব হচ্ছে না।

নদী ভাঙনে গ্যাংওয়ে দেবে যাওয়া, পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়া এবং আশেপাশের দোকান ও নদীর পাড়ের বহু গাছ, বাজার ও স্থাপনা বিলীন হয়ে গেছে।পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের যোগাযোগা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।
সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে মাটি সরে গিয়ে গাড়ি চলাচল ও লোকজন পারাপার বন্ধ রয়েছে।

ভাঙনের ফলে আমরাজুড়ি বাজার, দোকান, বাড়িঘর, মসজিদ ও কাউখালী-শেখেরহাট সংযোগ সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ফলে গ্যাংওয়ে নদীর ভাঙ্গনে ধেবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে এই রুটে চলাচলকারী ঘড়িয়ার পার বানারীপাড়া, পিরোজপুর, নেছারাবাদ, বরিশাল, কাউখালীর সাথে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ে এবং এলাকার মানুষজন সবসময় ভাঙনের আতঙ্কে থাকে।
ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কার্যকর হচ্ছে না বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে এই ভাঙন রোধ করা সম্ভব।
ফেরী ইজারাদার শাহিন জানান, নদী ভাঙ্গনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে সড়ক কর্তৃপক্ষ ফেরির নতুন প্লাটুন মেরামতের কাজ করছে।

সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আল মাহমুদ জানান, তীব্র নদী ভাঙ্গনের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মেরামতের কাজ চলছে। আশা করি দ্রুত সময়ের ভিতরে স্বাভাবিকভাবে আবার ফেরি চলাচল করবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading