দুমকিতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি( পটুয়াখালী)
নির্বাচনের তফসিল ঘোষনার আগেই তারেক রহমান দেশে ফিরে আসবেন। দেশে এসে নির্বাচনের নমিনেশন ও তদারকী করবেন। এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।”
নির্বাচন নিয়ে দেশি বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে। কোন ষড়যন্ত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না ইনশাল্লাহ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনে বিএনপি জয়লাভ করবেন।ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিলো ১৬ বছর। ছাত্রদের সাথে আমরা নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি।
তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”
দুমকিতে এক মত বিনিময়ে সভায় কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব)আলতাফ হোসেন চৌধুরী একথা বলেন।
মঙ্গলবার বিকাল ৫টায় টায় মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুস্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, নারী ও শিশু অধিকার ফোরাম পটুয়াখালী জেলার সভানেত্রী জেসমিন জাফর , পটুয়াখালী জেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রুমি, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
