গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নীলফামারীতে আহলেহাদীছ আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রতিনিধিঃ
লিটন সরকার, নীলফামারী।
গাজায় নিরীহ মুসলিমদের ওপর চলমান ইসরাইলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘ, নীলফামারী জেলা শাখা।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটা নাগাদ নীলফামারী বড়বাজার ট্রাফিক মোড় এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক তাওহিদি জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নীলফামারী জেলা সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন:
বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের নীলফামারী জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের জেলা সভাপতি মুহাম্মদ রশিদুল ইসলাম, জেলা সেক্রেটারি আব্দুল মজিদ, টুপামারী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহাব খান, পলাশবাড়ী দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবু সাঈদ মোহাম্মাদ আব্দুস সালাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক মাদানী প্রমুখ।
বক্তারা গাজায় ইসরাইলের গণহত্যাকে মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করেন এবং মুসলিম বিশ্বের নিরব ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাঁরা বাংলাদেশের সরকার ও আন্তর্জাতিক সংগঠনসমূহের কাছে ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গাজার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং হামলার দ্রুত অবসান কামনা করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
