মাটিয়ান হাওর পরিদর্শনে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা কলেজের সমস্যার জন্য রাস্তায় নামার প্রয়োজন নেই
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্রদের কঠোর হয়ে দমন করতে চাই না। কলেজের সমস্যা শিক্ষকসহ অন্যান্যদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য কারো রাস্তায় নামার প্রয়োজন নেই।
আজ ২৬ নভেম্বর মঙ্গলবার তাহিরপুরের মাটিয়ান হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।
যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার উপরে কঠোর হব উল্লেখ করে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে দাবি জানানোর আহ্বান করেন তিনি।
হাওরের কৃষি নিয়ে তিনি বলেন, কৃষি পণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয়। কোন মধ্যস্বত্তভোগী যাতে সুবিধা নিতে না পারে সে বিষয়ে সবার কড়া নজরদারীর কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জ জেলার প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
