শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

০ টি মন্তব্য 12 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ
print news | ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ | সমবানী

ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

এরপর আরও পুষ্পস্তবক অর্পণ করে ফুলপুর থানা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, বিদ্যুৎ অফিস, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রামাউস মডেল একাডেমি, ময়মনসিংহ মোটরযান কর্মচারী সমিতি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। তাদের সকলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

পুষ্পস্তবক অর্পণের পর ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম হাফেজ অলিউল্লাহ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, ওসি আব্দুল হাদি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান ও একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ গোল চত্বরে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading