আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী ও নতুন ভোটারদের উদ্বুদ্ধকরণসহ গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার কার্যক্রম চলমান ——- বিভাগীয় কমিশনার
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
২৫ ডিসেম্বর বড় দিন, ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষে নিরাপত্তা জোরদার
সিলেট বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা বুধবার ( ২৪ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সভায় সভাপতিত্ব করেন।সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আমাদের সকলকে নিজের জায়গায় পরিবর্তন হতে হবে। নিজে পরিবর্তন না হয়ে অন্যকে বদলানোর চেষ্টা হবে বৃথা। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের কার্যালয়ের মাসিক অগ্রগতির চিত্র তুলে ধরেন৷ এসময় বিভাগীয় কমিশনার কৃষি জমিতে সার প্রয়োগে কৃষকদের সচেতন করা, সেচ প্রকল্পের চলমান কার্যক্রম ত্বরান্বিত করা, ক্ষুদ্র খামারী ও দেশীয় জাতের গরুর জন্য পরিকল্পিত ব্রিডিং কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা, শীতকালীন সবজির দাম সহনীয় পর্যায়ে রাখা, পাসপোর্ট অফিসের আশপাশ দালালমুক্ত করতে অভিযান পরিচালনা, মডেল মসজিদে বিদ্যুৎ ব্যবহারে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের বই এক জানুয়ারি বিতরণ, ২৫ ডিসেম্বর বড় দিন এবং ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারী ও নতুন ভোটারদের উদ্বুদ্ধকরণসহ গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার কার্যক্রম চলমান রয়েছে বলে সভায় জানানো হয়। এসময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যাতে অহেতুক গাছপালা কাটা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বিভাগীয় কমিশনার নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলামসহ বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
