বামনায় FWV, FPI ও FWA দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধিঃ
আজ ০৩/১২/২০২৫ রোজ বুধবার বরগুনার বামনায় নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা যায়, ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত টানা দশ দিনব্যাপী নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে এই কর্মসূচিতে বামনা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল FWA, FPI, FWV সহ মাঠকর্মীরা অংশ নিয়েছেন।দাবির ন্যায্যতা তুলে ধরে
আন্দোলনরত কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।
কর্মসূচির কারণে সেবা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটলেও তারা আশাবাদী—সরকার দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে। অন্যথায় কেন্দ্র ঘোষিত যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে পারেন
অবস্থান কর্মসূচি প্রতিদিন বামনা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে। এসময় বক্তব্য রাখেন
মোঃ মনিরুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক, মোসাঃ মারুফা আকতার -পরিবার কল্যান পরিদর্শকা,মোসাঃ ইরানি বেগম- পরিবার কল্যান সহকারি প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
