সুনামগঞ্জ সীমান্তে মোটর সাইকেল সহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সীমান্তবর্তী নারায়নতলা বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ১২১২/০৯ হতে ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিণার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় মোটর সাইকেলসহ বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বিজিবির সদস্য গণ।
শনিবার ভোরে নারায়নতলা বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যে ও গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের শহীদ মিণার এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় অবৈধ মোটর সাইকেল,৮৩১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্র আটক করা হয়।
যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১০ লক্ষাধিক টাকা।সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
