সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে তৃণমূলে প্রচার সভা অনুষ্টিত।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় তৃণমূলে প্রচার সভা অনুষ্টিত হয়।
শনিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্রেশনে তৃণমূল প্রচার ও লিফলেট বিতরণ করা হয়। সুনামগঞ্জ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের সুবিধা জনক স্থানে প্রতিষ্টিত হোক। বাংলাদেশের উত্তর পর্বঞ্চলের হাওরাঞ্চল নামে খ্যাত সুনামগঞ্জ জেলা।
প্রাতৃতিক সম্পদ, ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য -সাংস্কৃতি সমৃদ্ধ। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে। সুনামগঞ্জ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরে সুবিধায় প্রতিষ্টিত হওয়ার দাবীতে জেলাবাসীর স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান হয়। এ সময় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় আন্দোলনের যুগ্ম আহবায়ক ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন আহমেদ।
আন্দোলনের সদস্য সচিব ও জেলা জাসাস সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় তৃণমূলে প্রচার সভায় বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, বিএনপি নেতা আকবর আলী, আ ত ম, মিসবাহ, জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল তুহিন, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী,রেজাউল করিম, নজরুল ইসলাম, সাইফুল্লাহ হাসান জুনেদ, জি এম তাশহিজ, সিপিবি নেতা এডভোকেট এনাম আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, এন সিপি যুগ্ম আহবায়ক অনিক রায়,যুবদল নেতা কামরুল হাসান রাজু, তোফাজ্জল হক, চ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ সদর বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু,সাংবাদিক পংকজ দে, কৃষক দল সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশ, রাকিবুল ইসলাম দিলু,যুবদল নেতা সোহেল আহমদ, আকবর আলী,আমানুর রহমান রাসেল, এমদাদুল হক শাহজাহান, এডভোকেট নাজমুল করিম, রিপন, ছাত্র দল নেতা শাহ ফরহাদ, তারেক মিয়া, দোহা,শাহ রাহুল, প্রমূখ।
বক্তরা বলেন, সরকার যদি আমাদের ন্যায্য দাবী মেনে না নেন তাহলে আগামীতে দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে। সুনামগঞ্জ জেলা শহর কে অন্ধকার করে শহরের অনেক দুরে ফ্যাসিস্ট সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রীর একক ইচ্ছায় বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়। ফ্যাসিস্ট আমলে মানুষের মতামতের মূল্য দেয়া হয়নি, কেউ কোন কথা বলতে পারেন নি। এখন ফ্যাসিস্ট বিদায় হয়েছে অন্তবর্তীকালীন সরকারের উচিত অনতি বিলম্বে সুনামগঞ্জ বাসীর দাবী পূরনে শীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
এই আন্দোলনের পক্ষে একযোগে সুনামগঞ্জ শহর ছাড়াও দিরাই, ধর্ম পাশা সহ অন্যান্য উপজেলায় একই কর্ম সূচী পালিত হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
