রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরে সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের বিশাল শোডাউন।

০ টি মন্তব্য 5 ভিউ 8 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | তাহিরপুরে সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের বিশাল শোডাউন। | সমবানী

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্যাতিত ছিলেন। তবুও তিনি মানুষের অধিকার নিয়ে ভাবতেন। রাষ্ট্র নিয়ে ভাবতেন। গত বছরের ৫ আগষ্টের পর দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেলে মানুষ তার অধিকার ফিরে পায়। ভোটাধিকার ফিরে পায়। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেন। ৩১ দফা জাতীর ভাগ্য পরিবর্তনের দফা। ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।

আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।

তিনি বলেন, খালেদা জিয়া যখন জেলে আমরা তখন আন্দোলন গড়ে তুলি। ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতারা সেদিন আমাকে মাঠে বক্তব্য দিতে দেয়নি। বাক স্বাধীনতা হরন করা হয়।আজ আমরা স্বাধীন। প্রতিবাদ করতে পারি। তারেক রহমানের নেতৃত্বে মাঠ থেকে সরে যাইনি। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগির বীরের বেশে দেশে ফিরে আসবেন।

আজ শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও লিফলেট বিতরণ শেষে জনসভায় তিনি এসব কথা বলেন।

আনিসুল বলেন, আগামিকাল ঢাকায় সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। আপনারা দোয়া করবেন।জনগন চাইলে তারেক রহমান ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দেবেন। আমি ধানের শীষের মনোনয়ন পেলে আপনাদের ভালবাসায় বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

আপনাদের ভোটে পার্লামেন্টে গেলে হাওরের কৃষকের উন্নয়নে কাজ করব। হাওরাঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে৷ আমরা পিছিয়ে থাকতে চাইনা,আমরা উন্নয়ন চাই। এই এলাকার মানুষ কয়লা,বালু ব্যবসার সাথে জড়িত। ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে শ্রমিকদের ভাগ্য বদলানোর চেষ্টা করবো। সবার সমান অধিকার নিশ্চিত করবো।

শহীদ জিয়া খাল খনন কর্মসুচীর মাধ্যমে নাব্যতা সংকট দুর করেছিলেন। আমি পার্লামেন্টে গেলে খাল, নদী খনন করে নাব্যতা সংকট দুর করব।

তিনি আরও বলেন গত ১৭ বছর দেশে গুম,খুন হয়েছে৷ গুম হওয়া ইলিয়াস আলী দিনারসহ ৬০০ লোককে ফেরত চাই। যারা এখনও আহত তাদের চিকিৎসা চাই। হাওরের সাবমসর্সিবল রাস্তা নির্মান করব। খাল,নদী খনন করে নদীর নাব্যতা সৃষ্টি করে কৃষকদের উন্নয়নে ভুমিকা রাখবো। বালু ও কয়লা ব্যবসায়ীদের সার্থে বৈষম্য দুর করে শ্রমিকদের স্বার্থে কাজ করব। টোল ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে এসে ব্যবসা সহজীকরন করব।

তিনি বলেন, হাওরের মানুষ সাধারণ মানুষ। এ এলাকার মানুষ নির্ভয়ে বসবাস করা ব্যবস্থা করব। সুনামগঞ্জ ১ আসনকে সমান অধিকার ফিরিয়ে দেবো। হাওরাঞ্চলে র মানুষ শিক্ষা,স্বাস্ত পিছিয়ে। আমি তাদের উন্নয়নে কাজ করব।

সভায় সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলার বিএনপির আহবায়ক বাদল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলায় বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টা, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম রহমত আলী, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার,উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আব্দুস সামাদ প্রমুখ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading