শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকির পায়রা নদীতে ধরা পড়ল ১৮ কেজি ওজনের বিশাল পাঙ্গাস মাছ

০ টি মন্তব্য 14 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
print news | দুমকির পায়রা নদীতে ধরা পড়ল ১৮ কেজি ওজনের বিশাল পাঙ্গাস মাছ | সমবানী

পটুয়াখালীর দুমকি উপজেলা সংলগ্ন পায়রা নদীতে এক জেলের জালে ১৮ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ ধরা পড়েছে। পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন নদীতে মাছটি ধরা পড়ে।

জানা যায়, স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার ইলিশ ধরার জালে আজ বুধবার সকালে ১৮ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙ্গাস খুব কমই দেখা যায়।

বিশাল আকারের এই মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা। পরে পাঙ্গাসিয়া আল মদিনা সুপার মার্কেটে মাছটি বিক্রির জন্য আনা হয়। স্থানীয় ক্রেতারা মাছটি ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫,৩০০ টাকায় কিনে নেন। কেনার পর ক্রেতারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।

মাছ ধরা পড়ার পর জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের মৌসুমের প্রথম দিকে প্রায়ই পাঙ্গাস পেয়ে থাকি । তবে বরাবর ছোট মাছ পেলেও, এবার এত বড় পাঙ্গাস পেয়ে আমি খুব খশি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading