ক্ষমতার লোভে একটি মহল আমেরিকা ও ভারতের সাথে গোপন বৈঠক করে- চরফ্যাসনে সৈয়দ রেজাউল করিম
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাসন, ভোলা
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল ইসলামি ইনসাফ বাদ দিয়ে আমেরিকা ও ভারতের ইনসাফ বাস্তবায়ন করতে চায়, এজন্য তারা আমেরিকা ও ভারতের সাথে গোপন বৈঠক করে।
গতকাল (০৮ ফেব্রুয়ারি) রোববার বিকালে চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট (টিবি)সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইসলামি আন্দোলন আয়োজিত ভোলা ০৪ চরফ্যাশন-মনপুরা আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ মহলটি বিগত দিনে পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া একটি সরকারের সহযোগী ছিল। এ দায় তাদের এড়ানোর কোন সুযোগ নেই।
উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ৫৪ বছরে আমরা অনেক সরকার দেখেছি ; কিন্ত কেউ আমাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারেনি। এখন পরিবর্তনের জন্য, কালজয়ী পরিবর্তনের সুযোগ এসেছে। তার নাম ইসলাম। আমরা শরিয়া বলে থাকি, অনেকে শরিয়া শুনলে ভয় পায়।
শরিয়া হলো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, বিয়ে শাদী নিয়ম নীতি – এটাই হলো শরীয়া। যারা বলে আমরা শরীয়া আইন বাস্তবায়ন করবনা, প্রচলিত আইন বাস্তবায়ন করব। আসলে তাদের বাহ্যিকটা সুন্দর, ভিতরে মাকাল ফল। আমরা ধিক্কারের সাথে বলছি এদেশ যখন একটি দল দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল আপনারা তাদের সহযোগী ছিলেন। আপনারা যারা ইসলামি সাইনবোর্ড লাগিয়ে তাদের অংশীদার ছিলেন এ দায় আপনারা কোনমতেই এড়াতে পারন না।
পীর সাহেব বলেন, আমরা যখন ইসলামের নামে একটি বাক্স ঘোষণা করেছিলাম, তখন বাংলাদেশের মানুষ স্বতষ্পূর্তভাবে সাড়া দিয়েছিল। কিন্তু দুঃখের সহিত বলতে হয় তখন একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে নতুনভাবে আবার আমেরিকার সাথে গোপন বৈঠক করে। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না। ইসলামের ইনসাফ দেখতে চাই।
তিনি উপস্থিত সর্বস্থরের জনতার উদ্দেশ্যে বলেন, বারবার আমরা ভোট দিয়েছি, ভোট দিলে কেউ ধনী- গরীব হয়না। ভোট দিলে দেশের চিত্রের পরিবর্তন হয়।তাই আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে তিনি হাতপাখার প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিনকে বিজয়ী করার আহবান জানান।
প্রার্থী কামাল উদ্দিন বলেন, তিনি নির্বাচিত হতে পারলে চরফ্যাশনকে জেলায় রূপান্তরসহ শিক্ষা, চিকিৎসা ও পর্যটনখাতে ব্যাপক উন্নয়ন করবেন। সভায় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা জামিয়াতুল মোদারেছীনের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাইম,লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, গাজারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও চর উমেদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু তৈয়ব,লেখক ও গবেষক মুফতি হাবিবুর রহমান মেসবাহ প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
