যাদুকাটা নদীর দিয়ে ভারত থেকে পাথর আনতে গেলে ভারতীয় কর্তৃক বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা
প্রতিনিধিঃ
তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা দিয়ে রাতের আধাঁরে চুরি করে ভারতে পাথর আনতে গেলে শেখ ফরিদ(৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহত শেখ ফরিদ লাউড়েরগড় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের গ্রামের মগবুল হোসেনের ছেলে।
এ ঘটনাটি ঘটেছে গতকাল (২৩ অক্টোবর বুধবার) দিবাগত রাতে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের ভারতীয় নলিকাটা থানার গুমাঘাট এলাকায়।
এ তথ্য নিশ্চিত করেন, লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার কামাল হোসেন বলেন, এ খবর আমিও শুনেছি। তবে এখন কেউ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি। আমাদের কাছে আসলে বিএসএফ এর সাথে থাকা বলে এবিষয়ে উদ্যোগ নিতাম।
স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতের কোনএক সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে বারকী নৌকা যোগে পাথর আনতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার যাদুকাটা নদী ভারতের গুমাঘাট এলাকায় যায় শেখ ফরিদসহ কয়েকজন। এ সময় তাদের দেখতে পেয়ে ভারতীয় নাগরিকরা ধাওয়া করলে শেখ ফরিদকে আটক করে। এবং তার সাথে থাকা অন্য পাথর শ্রমিকরা নদীতে ঝাপিয়ে সাঁতার কেটে বাংলাদেশে চলে আসে। পরে গুমাঘাট এলাকার স্থানীয় নাগরিকরা আটককৃত বাংলাদেশী যুবক শেখ ফরিদকে এলোপাতাড়ি পিছিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ খবর বাংলাদেশ ছড়িয়ে পড়লে শেখ ফরিদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মা বাবা ও আত্নীয় স্বজন কান্নায় ভেঙে পড়ে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
