ভান্ডারিয়ায় নানা আয়োজনে বর্ষবরণ উদ্যাপন
০ টি মন্তব্য 14 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন
প্রতিনিধিঃ
ভান্ডারিয়া
14
পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা আয়োজনে বর্ষবরণ উদ্যাপন করা হলো। বাংলা নতুন বছর ১৪৩২ কে বরণ করতে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও উপজেলা বিএনপির দুই গ্রুপের পক্ষ থেকে মিছিল বের করা হয়।
এ উপলক্ষে গতকাল সোমবার নতুন বছর ১৪৩২ সালকে বরণ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সঙ্গীতের পর বর্ষবরণ সম্বলিত ব্যাণার, প্লাকার্ড এবং স্কাউট সদস্যদের ড্রাম বাদ্যের তালে তালে ‘এসো হে বৈশাখ এসা হে’ এ সুরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে উপজেলা অডিটরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতা ‘পহেলা বৈশাখ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতি এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. ইয়াছিন আরাফাতা রানা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
