কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের রাত্রি যাপনে তাঁবু ঘর।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা।
সূর্য উদয়ের এবং সূর্যঅস্থের একমাত্র বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। এখানকার সমুদ্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশ থেকে প্রতিনিয়ত এখানে ছুটে আসেন হাজার হাজার ভ্রমণ প্রিয় পর্যটক। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা হোটেল মোটেল ও রিসোর্ট গুলোতে রাত্রি যাপন এর পাশাপাশি পর্যটকদের বাড়তি বিনোদন দিতে যুক্ত করা হলো “নোনা জলের ভেলা” নামের একটি ট্যুরিজম প্রতিষ্ঠান এর তাবুঁ ঘর। কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকরা এখানে রাত্রি যাপন করতে পারবে অনায়াসে। কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলেন, অ্যাডভেঞ্চার ভ্রমণ পছন্দ করেন যেসমস্ত পর্যটক তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১০ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবন সংলগ্ন তালবাগানে অস্থায়ীভাবে তাঁবু স্থাপন করা হয় এবং নোনা জলের ভেলা নামের এই ইকো ট্যুরিজম প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মো. রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কলাপাড়া।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি, এমএ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি, রুমান ইমতিয়াজ তুষার,টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসাইন তপু , ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’ সেক্রেটারী জেনারেল মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা টেলিভিশন ফোরাম এর সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া, কুয়াকাটা হোটেল খান প্যালেস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাসেল খান,কুয়াকাটা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদওয়ানুল ইসলাম রাসেল শেখ, কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ সহ ট্যুরিজম সংশ্লিষ্ট অনেক ব্যবসায়ীরা।
নোনা জলের ভেলার ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম মিরন জানান, কুয়াকাটায় পর্যটকদের বাড়তি বিনোদন দেয়ার জন্যই এই আয়োজন। এটি কুয়াকাটার সকল দর্শনীয় স্থান ও সমুদ্রের মাঝে জেগে ওঠা বিভিন্ন দ্বীপে ট্যুরিষ্ট বোর্ডের মাধ্যমে গিয়ে তাঁবুতে রাত্রি যাপন, ক্যাম্প ফায়ার, সামুদ্রীক মাছ বারবিকিউ পার্টি, বাউল গান সহ নানা আয়োজন থাকবে আমাদের প্যাকেজে। এটি শুধু এই আয়োজনেই সীমাবদ্ধ নয়, নোনা জলের ভেলার মাধ্যমে কুয়াকাটায় আগত সকল পর্যটকরা,পর্যটন সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা এবং সহায়তা পাবে বলেও জানান তিনি।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের জন্য এটা খুবই সুন্দর একটি সু-সংবাদ। কারন নোনা জলের ভেলা যে সব আয়োজন করেছে পর্যটকদের বিনোদনের জন্য এটা চমৎকার একটি উদ্যোগ। আমরা চাই সামনের দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকদের জন্য সম্ভাবনাময় আরো অনেক কিছু তৈরি হোক।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, নোনা জলের ভেলা নামের প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ এর সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। পর্যটন নগরীতে এত সুন্দর এবং সময়োপযোগী একটি পদক্ষেপ নেয়ায় আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কুয়াকাটায় এরকম ইকো ট্যুরিজম সিস্টেমের ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তবে তাবু ঘর যেখানেই তৈরি করা হোক শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আশা করছি নোনা জলের ভেলা ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দিবে পর্যটকদের।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
