দিনাজপুর-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের জোয়ার উঠেছে – আনোয়ারুল ইসলাম
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর,নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চার উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের জোয়ার উঠেছে। এই আসনে দাঁড়িপাল্লা এতো বেশি ভোট পাবে দাঁড়িপাল্লা দিয়ে ওজন করে শেষ করা যাবে না ইনশাআল্লাহ! আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন জামায়াতের আয়োজনে মনশাপুর স্কুল মাঠে নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-৬ আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনাদের ও মা বোনদের দোয়া ও ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পাড়ি এই আলিহাট ইউনিয়নে কোন কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ। আমরা পারবো কারণ আমরা টেন্ডারবজি, চাঁদাবাজি করতে দিবো না ইনশাআল্লাহ! আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে থাকতে চাই ইনশাআল্লাহ। তাই দলমত জাতি গোষ্ঠী সবাই মিলে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেওয়ার আহবান জানান আনোয়ারুল ইসলাম।
তিনি উপস্থিত পুরুষ ও নারী ভোটারদের উদ্দেশ্য বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্র পাহাড়া দিবেন। নিজে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার আশপাশের লোকজন ও আত্মীয় স্বজনদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে ভোট এবং গণভোটে হ্যা ভোট দেওয়ার বিনীত আহবান জানান জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও জামায়াতের মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ছোট শিশু।
এসময় ১১ দলীয় জোটের শরীক দল আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার সানি আব্দুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক,হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল, আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহবুবুর রহমান, সাবেক সভাপতি আব্দুল মান্নান, উপজেলা কর্ম পরিষদের সদস্য মীর শহীদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, যুব বিভাগের নেতা আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বাদ এশা বাংলাহিলি পাইলট স্কুল মাঠ থেকে একটি বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলীয় নেতা-কর্মীরা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
