সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে মোবাইলে পাবজি গেম খেলায় ৭ ছাত্র আটক, মুচলেকা নিয়ে ছাড়

০ টি মন্তব্য 11 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে মোবাইলে পাবজি গেম খেলায় ৭ ছাত্র আটক, মুচলেকা নিয়ে ছাড় | সমবানী

পিরোজপুরের কাউখালীতে মোবাইলে অনলাইন পাবজি গেম খেলা অবস্থায় আসক্ত ৭ ছাত্রকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদেরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে দশ টার দিকে কৃষি ব্যাংক সংলগ্ন ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে তাদেরকে পুলিশ আটক করে।

পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশ টার দিকে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিঁড়ির উপরে বসে মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলারত অবস্থায় ৭ ছাত্র আটক করে পুলিশ। এরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ওই ছাত্রদেরকে ছেড়ে দেয় পুলিশ।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অঙ্গীকারনামা নিয়ে আটক ছাত্রদের রাতেই তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading