দুমকিতে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে “জিয়া তোমায় মনে পরে” স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১১ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দুমকি উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে শুরু করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নুতন বাজারে আল মামুন সুপার মার্কেটে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহিদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সহ সভাপতি আমীর হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সম্ভু, সহিদুল ইসলাম সহিদ সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আলম মৃধা, কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: ওহাব হোসেন, মো: মর্তুজা মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার ও সরকারি জনতা কলেজ ছাত্র দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ মৃধা ও যুগ্ম আহবায়ক সজিব সরদার প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
