রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন অর্থবছরের প্রথম দিনেই বন্দর জেটিতে ৪টি বিদেশি জাহাজ

০ টি মন্তব্য 8 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজীওমর ফারুক , মোংলা
print news | নতুন অর্থবছরের প্রথম দিনেই বন্দর জেটিতে ৪টি বিদেশি জাহাজ | সমবানী

২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে।

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন মঙ্গলবার (১ জুলাই) চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থার করছে।

বন্দরের ৫ নং জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ কোটা রেস্টু (গিয়ারলেস) ৬ নং জেটিতে চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এম টি হাইহং, ৭ নং জেটিতে রুপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ এম ভি হিস্টোরি এডুয়ার্ড এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি ডি এস প্রসপারিটি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।

এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রিড অব কোম্পানি ও রূপপুর প্রজেক্টের মেশিনারিজ পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল ইত্যাদি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading