সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে মাদ্রাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩

০ টি মন্তব্য 12 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
print news | মৌলভীবাজারে মাদ্রাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ | সমবানী

মৌলভীবাজারের শেরপুর এলাকায় জামেয়াতুল ফালাহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শেরপুর এলাকার আল-ফালাহ এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিল ওই এলাকার চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদ্রাসায় হামলা চালায় চান মিয়ার লোকজন। এতে ছাত্র-শিক্ষকরা আহত হন। খবর পেলে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিন জনকে আটক করে

আটকরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়া ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, ‘মাদ্রাসার ড্রেন বন্ধ করে দিলে এই হামলার ঘটনা ঘটে। মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ।’

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading