বিরামপুর সরকারি গুদামে চাল সংগ্রহের লক্ষ্য শতভাগ অর্জন
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
শস্য ভাণ্ডারখ্যাত দিনাজপুরের খাদ্য উদ্বৃত্ত বিরামপুর উপজেলার সরকারী খাদ্য গুদামে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। চাল সংগ্রহের শেষ দিন শনিবার (১৫ মার্চ) উপজেলা খাদ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে ৪৭ টাকা কেজি দরে ১ হাজার ৬৮৬ মেঃ টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ২৬৭ মেঃ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ চাল সরবরাহের জন্য উপজেলার ৪১টি চাউল কল মালিকের সাথে খাদ্য বিভাগ চুক্তি সম্পাদন করে। এর মধ্যে রয়েছে অটো রাইচ মিল ৩টি, হাসকিং মিল ৩৫টি এবং আতপ মিল ৩টি।
সরকারী সংগ্রহ মূল্যের চেয়ে বাজার দর বেশি হওয়ায় শুরুতে চাল সংগ্রহে অনিশ্চতা দেখা দিলে উপজেলা খাদ্য বিভাগ চাউল কল মালিকদের সাথে দফায় দফায় বৈঠক করে চাউল কল মালিকদের সম্মতিতে শতভাগ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। পক্ষান্তরে সরকারী মূল্য ৩৩ টাকা কেজি দরের চেয়ে স্থানীয় বাজারে ধানের মূল্য বেশি পাওয়ায় কৃষকরা সরকারী খাদ্য গুদামে ধান সরবরাহ করেনি। ফলে ১ হাজার ১৯৮ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ১ মেঃ টন।
বিরামপুরের অন্যতম চাউল কল মালিক রবিউল ইসলাম বলেন, বাজার মূল্য বেশি হওয়া সত্বেও সরকারি খাদ্য সংগ্রহ অভিযানকে সফল করার জন্য আমরা কিছুটা লোকসান হলেও সর্বোত ভাবে সহায়তা করেছি।বিরামপুর (চরকাই) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার বলেন, সংগ্রহ মৌসুমের শুরুতে চাল সংগ্রহ অনিশ্চয়তার মধ্যে পড়ে। তবে চাউল কল মালিকদের অনেক বুঝিয়ে সংগ্রহ অভিযান সফল করা হয়েছে
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ বলেন, বাজার মূল্য বেশি হওয়া সত্বেও চাউল কল মালিকরা চুক্তি অনুযায়ী সরকারি গুদামে শতভাগ চাল সরবরাহ করেছেন। ফলে বিরামপুর উপজেলায় চাল সংগ্রহ সফল হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
