শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে বলি হল যুবক গ্রেফতার ১জন

০ টি মন্তব্য 24 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর (গাজীপুর)
print news | শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে বলি হল যুবক গ্রেফতার ১জন | সমবানী

গাজীপুরের শ্রীপুরে এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের দ্বন্দ্বে কথা-কাটাকাটির এক পর্যায়ে া ছুরিকাঘাতে সাবেক প্রেমিকের হাতে খুন হয়েছে বর্তমান প্রেমিক। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক আমিনুলকে গ্রেফতার করেছেন পুলিশ।

মঙ্গলবার রাত ১০ টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টস এর পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে প্রেম গঠিত বিষয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল।

নিহত মো. সৈকত (১৯) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের জনৈক ইব্রাহিম এর বাসায় ভাড়া থেকে স্থানীয় এমএচইসি এ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকুরী করতেন।
গ্রেফতারকৃত আপেল মাহমুদ আমিনুল(১৮) বগুড়া জেলার শিবগঞ্জ থানার টেবাগাড়ী গ্রামের খোকা মিয়ার ছেলে।

নিহতের চাচা শাহাদাত হোসেন বলেন, গত কয়েকমাস পূর্বে সে চাকুরী নেয়। মঙ্গলবার রাত ৮ টার দিকে কারখানা থেকে বের হয়। রাত সাড়ে ৯ টার দিকে তার রুমমেট শাহানূর ফোন করে জানায় সৈকত ফোন রিসিভ করছে না। এরপর আমি বেশ কয়েকবার তাকে ফোন করলেও ফোন রিসিভ করেনি সে। সাড়ে ১০ টার পর রাস্তার পাশে তার মরদেহ পড়ে রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভাতিজার রক্তাক্ত মরদেহ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিলো। সাবেক প্রেমিক সৈকতকে খুন করেছে। আমরা সাবেক প্রেমিক আমিনুলকে গ্রেফতার করছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। তবে তদন্তের স্বার্থে প্রেমিকার পরিচয় দিতে অস্বীকৃতি জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading