বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে সমাজসেবা অফিসের উদ্যোগে তারুন্যের উৎসব অনুষ্ঠিত

০ টি মন্তব্য 15 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | নবাবগঞ্জে সমাজসেবা অফিসের উদ্যোগে তারুন্যের উৎসব অনুষ্ঠিত | সমবানী

“দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব পালিত হয়েছে।

আজ বুধবার নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উপজেলা সমাজসেবা অফিসার শুভ্রপ্রকাশ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় উপজেলা মৎস্য অফিসার হানিফ উদ্দিন, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরিফুল ইসলাম, ২৪ জুলাই গণ অভ্যুথান আহত শিক্ষার্থী তাসমিয়া সহ আরও অনেকেই বক্তব্য দেন।

পরে দুস্থ অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading