শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশনের প্রাক্তন আরসি সমাবেশ অনুষ্ঠিত

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
print news | ভাণ্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশনের প্রাক্তন আরসি সমাবেশ অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে প্রাক্তন রেজিস্ট্রার্ড শিশু যারা বর্তমানে যুব নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছেন এমন ৮০ জন প্রতিনিধিকে নিয়ে আরসি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা আডিটিারিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে অংশগ্রহণকারীরা তাদের জীবনে ওয়ার্ল্ড ভিশনের অবদান ও ইতিবাচক পরিবর্তনের গল্প তুলে ধরেন। অনেকেই জানান, ছোটবেলায় ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় তারা শিক্ষা, স্বাস্থ্য ও নানামুখী উন্নয়নমূলক সুবিধা পেয়েছেন। আজ তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

অনুষ্ঠানে ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো এর সভাপতিত্বে প্রধার অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার। এসময় আরো বক্তব্য রাখেন চাইল্ড প্রোটেকশন অফিসার খ্রিষ্টিনা রাখী বিশ্বাস, ইয়োং প্রোফেশনাল সিনথিয়া কস্তা, তাসনিম সুলতানা, জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুল, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর প্রমূখ। 

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণ ছাড়াও প্রাক্তন আরসিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাবেশে আনন্দঘন পরিবেশে অতীত স্মৃতি ও বর্তমান সাফল্যের গল্পে মুখরিত হয় পুরো আয়োজন।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading