ভাণ্ডারিয়ায় ওয়াল্ড ভিশনের শিশু শ্রম ও শিশুবিবাহমুক্ত উপজেলা গঠনে অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
ভাণ্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ওয়াল্ড ভিশনের উদ্যোগে “শিশু শ্রম ও শিশুবিবাহমুক্ত উপজেলা গঠন” শীর্ষক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়াল্ড ভিশনের পিরোজপুর এরিয়া ম্যানেজার লিন্ডা দফো এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশনের বরিশাল এরিয়া কোর্ডিনেশ অফিসার রুভেন হালদার, ওয়াল্ড ভিশনের সাউদান বাংলাদেশ ক্লাস্টার এর ফিল্ড এ্যাডভোকেসী এন্ড চাইল্ড প্রোটেকশনর কোর্ডিনেটর মোসাম্মত বিউটি কুইন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বর্ণালী দেবনাথ, ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) রতেনশ^র হালদার।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা একাডামিক সুপার ভাইজার রুহুল আমিন, বড় কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ তালুকদার, সাংবাদিক এইচ এম জুয়েল, ওয়াল্ড ভিশন ভান্ডারিয়া এপির প্রজেক্ট অফিসার সুভাষ জয়ধরসহ শ্রমে নিয়োজিত শিশু ও তাদের অভিভাবকগণ।
সভায় ওয়াল্ড ভিশনের প্রতিনিধি জানান, ভাণ্ডারিয়া উপজেলাকে শিশু শ্রম ও বাল্যবিবাহমুক্ত ঘোষণার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংস্থাটি। তারা শিশুদের অধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি, এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সহায়তার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
