বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | হিলিতে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন | সমবানী

‘শিক্ষকতা পেশাাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভা, গুনী শিক্ষকদের সংবর্ধনা সহ যথাযথ মর্যাদায় মহান বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) হাকিমপুর উপজেলা প্রশাসন ও উদযাপন কমিটির আয়োজনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সাব্বির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদ, প্রধান শিক্ষক জামান আলী, সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মাহিদুল ইসলাম, ইউসুফ আলী প্রমুখ।

এছাড়া উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকদের প্রধান ও সহকারী শিক্ষককের গ্রেড সমস্যার সমাধান দাবি করেন বর্তমান সরকারের নিকট। অন্য দিকে বে-সরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা চাকরি জাতীয়করণ, বৈষম্য দূরীকরণ এবং অবিলম্বে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি করেন।

অনুষ্ঠানের অতিথি বৃন্দ শিক্ষকদের দাবিগুলো উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভা শেষে গুনী শিক্ষক হিসেবে গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, প্রাথমিক এর সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান রাজু, মাধ্যমিক পর্যায়ে আবু বক্কর, মাদ্রাসা পর্যায়ে সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম সহ ছয় জন গুনী শিক্ষককে সংবর্ধনা ক্রেষ্ট প্রধান করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading