মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত

০ টি মন্তব্য 9 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভান্ডারিয়া (পিরোজপুর)
print news | ভান্ডারিয়ায় বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত | সমবানী

বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষ্যে আজ ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর উদ্দ্যোগে ও তেলিখালী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এক আলোচনা সভা ও র‌্যালী আয়োজন করা হয়। প্রতি বছর ১২ জুন দিবসটি পালন করা হলেও এই বছর দিনটিতে সরকারি ছুটি থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিদ্ধান্তে দিনটি আজ বৃহস্পতিবার ১৯জুন উদযাপিত হয়েছে। দিবস’টির এবারের প্রতিপাদ্য-‘‘ স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি-এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ¦ালি।” 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-বাহাউদ্দিন বাদল, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার-লিন্ডা দফো, শিশুশ্রমে যুক্ত ৩৮ জন শিশু, অভিভাবক, মালিক পক্ষ, শিক্ষক, পুলিশ কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ শিশুশ্রমের কুফল এবং শিশুদের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা আহ্বান জানান শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। এছাড়া শিশু শ্রমিকদের পুণ:র্বাসন এবং তাদের পরিবারকে সহায়তা প্রদানের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জাননো হয়। এর পাশাপাশি সকলে আগামী জুলাই মাসের মধ্যে তেলিখালী ইউনিয়নকে ‘শিশুশ্রম মুক্ত’ ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading