শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

০ টি মন্তব্য 20 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি
print news | দুমকিতে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা | সমবানী

দুমকিতে সাইক্লোন রেমাল সেন্টার এন্ড লাইভলিহুড রিকভারি প্রজেক্ট এর আয়োজনে এবং লূথার‌্যান হেলথ কেয়ার বাংলাদেশ (এলএইচসিবি)এর বাস্তবায়নে দূর্যোগ ও আপদ ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকৌশল প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুমকি উপজেলা দূর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এবং লূথার‌্যান হেলথ কেয়ার এর মেডিকেল ডিরেক্টর ডাঃ জিনাত আফরোজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলএইচসিবি এর নির্বাহী পরিচালক গ্রেনার মারাক। কর্মশালায় দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক।

এছাড়াও মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.কে.এম মহিউদ্দীন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃ জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading