রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকিয়ার ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার এক নারী

০ টি মন্তব্য 9 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
print news | পরকিয়ার ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার এক নারী | সমবানী

পটুয়াখালীর দুমকিতে পরকিয়ার ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও বিয়ের চাপ সৃষ্টি করে একাধিক যুবকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতের ১৭৫/২৬ নম্বর মামলার ১৭(বি) ধারার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা শামিমা আক্তার আঁখি দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সম্পর্কের ফাঁদে ফেলে বিয়ের দাবিতে চাপ সৃষ্টি এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। একাধিক ঘটনায় সালিস-মীমাংসার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের ঘটনাও রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, মানসম্মানের ভয়ে তারা সালিসের মাধ্যমে টাকা দিতে বাধ্য হয়েছেন। তবে মামলার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সেলিম উদ্দিন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading