ফুলপুরে ইউপি সদস্যকে মারধরে অস্ত্রের মহড়া
প্রতিনিধিঃ
মোঃকামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ)
ফুলপুরে এক ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে এলাকাবাসির অস্ত্রের মহড়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাইটকান্দি বাজারে রোববার এ ঘটনা ঘটে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনা ঝড় উঠে।
জানা যায়, উপজেলার দেওখালি গ্রামের একটি অনুষ্ঠানে গত ২০ জানুয়ারি স্থানীয় কিশোরদের সাথে ভাইটকান্দি বাজারের কিশোরদের ঝগড়া হয়। এ নিয়ে গত ২৮ জানুয়ারি দেওখালি গ্রামের রামভদ্রপুর ইউপি সদস্য সেকান্দর আলী মাঠে কাজ করতে গেলে ভাইটকান্দি বাজারের কিশোরদল ধরে নিয়ে যায়। তাকে মারধর করে আবু মিয়ার দোকানে দীর্ঘ সময় আটকে রাখে। এ ঘটনায় ইউপি সদস্য বাদি হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা বিষয়টি মিমাংসার কথা বললেও সুরাহা না করায় দেওখালি গ্রামবাসি ভাইটকান্দি বাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য সেকান্দর আলী জানান, ভাইটকান্দির কিছু লোক ও তাদের কিশোর গ্যাং আশপাশ এলাকায় নানা অজুহাতে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসি হামলা করতে গিয়েছিল। রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন জানান, হামলার প্রস্তুতির খবর পেয়ে বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানাই। পরে তাদের নিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করি। ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আহাদ জানান, আমার সাথে রোকন চেয়ারম্যানও ছিল। বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
