বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো হিংসা-বিদ্বেষ, জুলুম বা নির্যাতন থাকবে না।

০ টি মন্তব্য 8 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো হিংসা-বিদ্বেষ, জুলুম বা নির্যাতন থাকবে না। | সমবানী

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো হিংসা-বিদ্বেষ, জুলুম বা নির্যাতন থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের পরিচয় তিনি একজন মানুষ। নাগরিক হিসেবে সকলের অধিকার সমান।”
শনিবার (৪ এপ্রিল) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া পিঠালীগাছা সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত এক হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত নির্বাচনে জনগণের আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, বিএনপি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গ্রাম ও শহরগুলোকে নতুনভাবে সাজানো হচ্ছে। তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “আপনার রক্ত আর আমার রক্ত লাল, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। উন্নয়ন হতে হবে সবার জন্য। মসজিদে উন্নয়ন হলে মন্দিরেও হবে। কর্মসংস্থান হলে তা সবার ছেলেমেয়ের জন্যই হতে হবে।” এলাকায় শান্তি ও উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে কোনো ধরনের ঘুষ বা দুর্নীতির সুযোগ নেই উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, “উপজেলা বা যেকোনো সরকারি দপ্তরে কাজ আপনাদের অধিকার। প্রকল্পের টাকা বা সেবার জন্য কাউকে এক পয়সাও দিতে হবে না। যদি কেউ অন্যায় করে, তবে আপনাদের সোচ্চার হতে হবে। নিজেদের অধিকার বুঝে নিতে কথা বলতে হবে।”

এলাকায় ক্রমবর্ধমান বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “বিগত ৪ বছরে এই নির্বাচনী এলাকায় ১১১টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চোরেরা আপনাদেরই আশেপাশে থাকে। ট্রান্সফরমার পকেটে নিয়ে ঘোরার জিনিস নয়। আপনারা সচেতন না হলে এই চুরির ভোগান্তি আপনাদেরই পোহাতে হবে।” তিনি চোর শনাক্তে গ্রামবাসীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী স্থানীয় জনগণের অভাব-অভিযোগ শোনেন এবং পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading