সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

০ টি মন্তব্য 4 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো. জসীম উদ্দিন, গৌরনদী
print news | গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত | সমবানী

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করা হয়।

সকাল ছয়টায় উপজেলা চত্বরে শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

সকাল নয়টায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। পরবর্তীতে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গৌরনদী পৌর আমীর আলহাজ¦ মাওলানা হাফিজুর রহমান‘র সভাপতিত্বে দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসন (গৌরনদী- আগৈলঝাড়া) জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ¦ মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান। বাদ আছর ওই সভায় বরিশাল-১ আসন পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ, পৌর সেক্রেটারী অধ্যাপক আজীজুর রহমান, বাইতুল মাল সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, ১নং পৌর সভাপতি মো. শওকত হোসেন,৬নং পৌর আমীর মুস্তাফা আনোয়ারুল ইসলাম টিপু চোকদার, ৭ন পৌর সভাপতি মো. আমীরুল ইসলাম, সক্রিয় কর্মি আবদুল ওয়াহিদ মাসুমর্, মো. আনিছুর রহমান, মো. শাহআলমÑসহ জামায়াতের স্থানীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বিজয় দিবস উপলক্ষে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading