বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকটে মানববন্ধন নিরসন করলো উপজেলা প্রশাসন

০ টি মন্তব্য 11 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ
print news | ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকটে মানববন্ধন নিরসন করলো উপজেলা প্রশাসন | সমবানী

ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকট নিরসন করলো উপজেলা প্রশাসন। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের পশ্চিম ইমাদপুর গ্রামে জলাবদ্ধতা সংকট নিরসন করা হয়।

জানা যায়, উপজেলার পয়ারী ইউনিয়নের পশ্চিম ইমাদপুর গ্রামে অপরিকল্পিতভাবে ফিসারি ও পুকুর খননের কারণে এবং পানি নিষ্কাশনের খাল বন্ধ করে দেওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ফসল নষ্ট হওয়াসহ এলাকাবাসী নানা সমস্যায় পড়েন। কিন্তু এ থেকে কোনভাবেই তারা রক্ষা পাচ্ছিলেন না। অবশেষে নিরুপায় হয়ে এসব সমস্যা থেকে রক্ষা পেতে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

পরে অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বিষয়টি সরেজমিন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত হয়ে বিএনপি নেতা এমরান হাসান পল্লবসহ স্থানীয় মাতব্বরদের সাথে নিয়ে পানির প্রবাহ চালু করে সংকট নিরসন করা হয় এবং সবাইকে পানির প্রবাহ বন্ধ না করতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।

পানির প্রবাহ প্রবহমান রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে বলা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, আমরা জলাবদ্ধতা সংকট নিরসন করে এসেছি। তবে এটাই শেষ নয় বরং আবারও যাতে কেউ জলাবদ্ধতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে উপজেলা প্রশাসন সদা তৎপর এবং সর্তক রয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading