শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

০ টি মন্তব্য 20 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহাঈীর আলম, ময়মনসিংহ ব্যুরো চীপ
print news | বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার | সমবানী

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৩ অক্টোবর) সকালে বিপ্লবকে পাগলা থানায় হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর ময়মনসিংহ নগরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম।
তিনি বলেন, গফরগাঁও উপজেলার থানায় দুটি বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, গ্রেফতার আবদুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে থানায় দুইটি বিস্ফোরক মামলা রয়েছে। এক মামলায় তিনি প্রধান আসামি ও অপর মামলায় ২২ নম্বর আসামি। বুধবার আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading