বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্তদের পাশে কম্বল নিয়ে হাকিমপুরের ইউএনও অশোক বিক্রম চাকমা

০ টি মন্তব্য 26 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | শীতার্তদের পাশে কম্বল নিয়ে হাকিমপুরের ইউএনও অশোক বিক্রম চাকমা | সমবানী

কনকনে ঠান্ডা হিমেল বাতাস বইছে উত্তরের জেলা দিনাজপুরে। দেশের এই জেলাটি হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় এই জেলায় শীতের তীব্রতা একটু বেশি। এরইমধ্যে গত ২ দিন থেকে সূর্যের দেখা দুপুরের আগে মিলছে না এই জেলাতে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল জেলার হাকিমপুর উপজেলায় হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন।

এমন কনকনে শীত উপেক্ষা করে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা শীত বস্ত্র (কম্বল) নিয়ে সন্ধ্যায় উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদে উপস্থিত হন। এসময় আলিহাট ইউনিয়নের ৩০০ জন শীতার্তদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন তিনি ।

ওই দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগ উপজেলার আশ্রায়ন কেন্দ্র সহ বিভিন্ন স্থানে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন নবাগত ইউএনও অশোক বিক্রম চাকমা।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাসুদ রানা, আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আল ইমরান আলী, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, দিলজার রহমান, লাভলী আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন।

কনকনে শীতে কম্বল পেয়ে আনিসা বেগম বলেন, আজ হিমেল বাতাস আর কনকনে শীত ও ঠান্ডায় জবুথবু অবস্থা হয়ে গেছে। এমন সময়ে গরমের কাপড় কম্বল পেয়ে আমি খুবই খুশি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading