বামনায় চুরির প্রস্তুতিকালে দুই যুবক জনতার হাতে আটক
প্রতিনিধিঃ
নাসির মোল্লা, বামনা, বরগুনা
বরগুনার বামনায় গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি সংগঠিত হয়েছে। ফলে সমগ্র উপজেলা ব্যাপী বর্তমানে ডাকাতের আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় স্থানীয়রা স্ব-উদ্যোগে নাগরিক পাহাড়া শুরু করেছে।
গত বুধবার(২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলা মধ্য আমতলী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে ডাকাত সন্দেহে আটক করে স্থানীয় লোকজন। এসময় বিক্ষুব্ধ জনগন তাদের ব্যবহৃত একটি পালসার কম্পানীর মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
আটককৃত ওই দুই যুবকরা হলেন, আমতলী গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে মো. শামিম হোসেন রাকিব(২২) ও পূর্ব সফিপুর গ্রামের হায়দার আলীর ছেলে মো. হাসান আলী(২১)।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার(২৭ মার্চ) বামনা থানা পুলিশ চুরির প্রস্তুতির অভিযোগ এনে একটি মামলা দায়েরের প্রক্রিয় সম্পন্ন করেছেন।
স্থানীয়রা জানান, মধ্যআমতলী গ্রামের শহিদুল বক্স এর একটি পরিতাক্ত ঘরের ভিতর অভিযুক্ত শামিম হোসেন রাকিব ও হাসান আলী এই দুই যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সময় স্থানীয় নাগরিক পাহারায় দ্বায়িত্ব প্রাপ্তরা বিষয়টি টের পেয়ে গোপনে ওই ঘরের চারপাশ ঘিরে ফেলে। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে বামনা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে আটককৃতদের জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানাগেছে, ডাকাতির কালে ব্যবহৃত ওই দুই যুবকের একটি মটরসাইকেল বিক্ষুব্ধ জনগন আগুন দিয়ে জালিয়ে দিয়েছে।
এদিকে সম্প্রতি গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৭ মার্চ বুকাবুনিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে সঞ্জীব মিত্রের বাড়ীতে লোহার দরজার ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে লোকজনকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি সংগঠিত করে। এঘটনার তিন দিন পরে গত শুক্রবার রাতে উপজেলা ব্যাপী বিভিন্ন মসজিদের মাইকে ডাকাত ঢুকছে মর্মে সকলকে সতর্ক করা হয়। মোট কথা এই ঈদে সকলের মনে ডাকাতির আতঙ্ক বিরাজ করছে।
এব্যপারে বামনা থানার অফিসার ইন চার্জ মো. হারুণ অর রশিদ হাওলাদার বলেন, আমরা ডাকাতি রোধে টহল বৃদ্ধি করেছি। প্রতিটি গ্রামে নাগরিক পাহারা বসিয়েছি। আটক ওই দুই যুবকের নামে চুরির প্রস্তুতি মামলা নিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
