বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

০ টি মন্তব্য 15 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার | সমবানী

পিরোজপুরের কাউখালীতে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুরের কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মানের নির্দেশে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল কমিউনিটি ক্লিনিক এর সামনে বুধবার (৪ ডিসেম্বর) রাতে কাউখালী থানার এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে জয়কুল গ্রামের রুস্তুম আলীর ছেলে মোঃ রোকনুজ্জামান (৪১) ও কাউখালী উপজেলার পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের মাসুম হাওলাদারের ছেলে মোঃ মেহেদী হাসান (২৭)কে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃত দুজনই ইয়াবা ব্যবসায়ী ।এদের সাথে ইয়াবা পাওয়া গেছে। কাউখালী থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার ৫ ডিসেম্বর পিরোজপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কাউখালীতে মাদক ব্যবসায়ী সহ কোন অপরাধীদের ছাড় দেওয়া হবে না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading