বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে দুই মালিকে জরিমানা প্রদান

০ টি মন্তব্য 18 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | হিলিতে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে দুই মালিকে জরিমানা প্রদান | সমবানী

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় করাতকলের হালনাগাদ লাইসেন্স না থাকায় দুই স মিলের মালিক কে ১৩০০০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে জেলার সামাজিক বন বিভাগের চরকাই রেঞ্জাধীন হাকিমপুর পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে অবৈধ দুটি করাতকলে ( স মিলে) অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। এসময় উপস্থিত ছিলেন, চরকাই রেঞ্জের এ সি এফ তানভীর ইসলাম নাহিদ সহ আরও অনেকে।

Two owners fined for raiding illegal sawmill in Hili2 | হিলিতে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে দুই মালিকে জরিমানা প্রদান | সমবানী

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, দীর্ঘ দিন থেকে অভিযোগ রয়েছে উপজেলার বেশ কিছু করাতকল (স মিলের) হালনাগাদ লাইসেন্স না করেই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারের কাছে দুটি স মিলে অভিযান পরিচালনা করা হয়।

এসময় হালনাগাদ লাইসেন্স না থাকায় করাতকল বিধিমালা ২০১২ এর ধারামতে স মিলের মালিক মোঃ মিজানুর রহমান কে ৫ হাজার টাকা এবং একই অপরাধে চার ভাই স মিলের মালিক মোঃ মামুনুর রশীদ কে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

এছাড়া লাইসেন্স করার ও প্রয়োজনীয় রেজিস্টার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading