লালমনিরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে দুটি মটরসাইকেল সহ মাদকদ্রব্য জব্দ। আটক ০১ জন।
প্রতিনিধিঃ
লালমনিরহাট
২৬ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে । উক্ত অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ইস্কাফ সিরাপ মাদক পরিবহনে ২টি মোটর সাইকেল সহ এবং ০১ জন আসামী আটক করেছে। আটককৃত মোঃ মজিদুল ইসলাম (৪৫), গ্রাম-অনন্তপুর, পোস্ট-ঘুঘুরহাট, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম-এর পিতা মৃত হোসেন আলী এর পুত্র।
বিজিবি জানায় বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের ভিত্তিতে ২৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বালাটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবির টহলে দল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। চোরাকারবারীদের ফেলে রাখা মালামাল তল্লাশী করে ০৬ কেজি ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
একই স্থানে সন্ধ্যা ০৭:১৫ মিনিটে পৃথক অভিযানে ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে।
অপর এক পৃথক অভিযানে রাত ০৮:০০ ঘটিকায় ঝাউরানী বিওপি’র আওতাধীন ছাতরদিঘী (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় বিজিবির টহলদল কে দেখে একজন চোরাকারবারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। উক্ত মোটরসাইকেল তল্লাশী করে ০৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
২৭ নভেম্বর রাত ০২:৪৫ ঘটিকায় অনন্তপুর বিওপি’র আওতাধীন অনন্তপুর ফরের মোড় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবি’র টহলদল অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ মজিদুল ইসলাম (৪৫), ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২১,৫০০/- টাকা সহ আটক করতে সক্ষম হয়। মজিদুলে বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্য ও নগদ টাকা সহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর এক অভিযানে সকাল আনুমানিক ০৭:৫০ ঘটিকায় ঝাউরানী, বুল্লির চৌপতি (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় বিজিবি সন্দেহজনক একজন মোটরসাইকেল চালকে থামতে বললে, সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। উক্ত মোটরসাইকেলে থাকা ৮২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “ আনুমানিক ৯৮ হাজার ৬শত ৫০ টাকার মাদক ও নগদ ২১,৫০০/- টাকা সহ ১জন কে আটকৃত করা হয়। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
