সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার চরফ্যাসনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

০ টি মন্তব্য 17 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

খুরশীদ আলম, চরফ্যাসন (ভোলা)
print news | ভোলার চরফ্যাসনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। | সমবানী

গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় উপজেলার জিন্নাগড় ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ছালামত ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর ধারণা ঘর দুটি পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত প্রতিবেশীরা আগুন নেভাতে আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোরের দিকে আগুন নিভানো হয় ।

ততক্ষণে আগুন লাগা ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বাড়ির কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি।

পুড়ে যাওয়া ঘরের মালিক আবদুল মান্নান এর মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী মিসু বেগম বলেন, আমরা বাবা মা ভাই বোন সহ গভীর ঘুমে ছিলাম, হঠাৎ বাড়ির মধ্যে ডাক চিৎকার শুনে উঠে দেখি ঘরে আগুন ছড়িয়ে যাচ্ছে। ঘরের বাহিরে কোনমতে বের হয়ে আসলাম, আরেকটু দেরি হলে আমরাও হয়তো পুড়ে ছাই হয়ে যেতাম। ঘর থেকে কোন মালামাল বের করতে পারিনি।

পার্শ্ববর্তী পুড়ে যাওয়া আরেক ঘরের মালিক বয়োবৃদ্ধ মোস্তফা বেপারী বলেন, গভীর রাতে ঘুমিয়ে ছিলাম ঘরের বাহিরে ডাক চিৎকার শুনে উঠে দেখি, চার পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে ও বিকট শব্দ হচ্ছে। কোনভাবে প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়েছি। চোখের সামনে মালামালসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। শরীরের পরিধেয় একটি গেঞ্জি ও লুঙ্গি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading