কুড়িগ্রামে দুদিন ব্যাপি জলবায়ু সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামে দু’দিন ব্যাপি জলবায়ু সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জলবায়ু পরিষদের সদস্যগণকে নিয়ে বেসরকারি সংস্থা ইএসডিও সদর উপজেলার দাসেরহাট মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন, নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদের সহসভাপতি শাহিনুল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি, উলিপুর জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন প্রমুখ।
‘‘জলবায়ু পরিবর্তনের জন্য পদক্ষেপসমূহ নিশ্চিতকরণ টেকসই সমাধান (অ্যাক্সেস)’’ প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদ সংগঠনের নাগেশ্বরী, উলিপুর এবং জেলা কমিটির ৪৫জন সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
হেলভেটাস সুইস ইন্টার কো অপারেশন, বাংলাদেশের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি স্থানীয়ভাবে বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
