বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনারের উদ্বোধন

০ টি মন্তব্য 11 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনারের উদ্বোধন | সমবানী

কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনারের অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক মঙ্গলবার সকালে জেলার উলিপুর উপজেলা মিলনায়তনে দু’দিন ব্যাপি অনুপ্রেরণামূলক ও নির্দেশনা সেমিনারের অনুষ্ঠিত হয়।

সেমিনার উদ্বোধন করেন, কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম।

আলোচকরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করে আমরা গর্বিত। এই বাহিনীতে প্রবেশ করতে গেলে অনেক ধরণের যোগ্যতা লাগে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবার জন্য কোন ধরনের টাকার প্রয়োজন হয় না।
উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় ৬শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Two day seminar on Armys inspiration inaugurated in Kurigram | কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনারের উদ্বোধন | সমবানী

মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেরণামূলক ও নির্দেশনা সেমিনারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

দু’দিন ব্যাপি এই সেমিনারের ২য় দিন ৯ এপ্রিল সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার ১২শ শিক্ষার্থীদের এই অনুপ্রেরণামূলক ও নির্দেশনা প্রদান করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading