বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রতিনিধিঃ
মিসেস অনন্যা হাওলাদার, বোরহানউদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন পৌর ছাত্রদল পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের ডাক দিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
এই মহৎ উদ্যোগে বোরহানউদ্দিন পৌর বিএনপি সার্বিক সহযোগিতা করেছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির এবং যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন বাচ্চু, যুগ্ম সম্পাদক ইউছুফ বাচ্চু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান লিটন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিপন হাওলাদার। পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম এবং অন্যান্য নেতা-কর্মীরা।
নেতৃবৃন্দ পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্বের ওপর জোর দেন এবং ভবিষ্যতে এমন আরও জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল বলেন, ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশে ”বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে এই কর্মসূচি হাতে নিয়েছি। একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করতে চাই। আমাদের এই ছোট উদ্যোগ যদি অন্যদেরকেও বৃক্ষরোপণে উৎসাহিত করে, তবেই আমাদের চেষ্টা সার্থক হবে।”
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম বলেন,
”আমাদের এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিবেশ রক্ষার জন্য আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা মনে করি, তরুণ প্রজন্ম হিসেবে আমাদের পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসা উচিত। আমি সকল ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাই, এই ধরনের জনকল্যাণমূলক কাজে আরও বেশি করে নিজেদের সম্পৃক্ত করুন।”
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
