মোংলায় কাস্টমস শাটডাউন প্রতিবাদে মানববন্ধন এবং কাস্টমস হাউস ঘেরাওয়ের হুমকি ব্যবসায়ী-শ্রমিকদের
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা
মোংলা কাস্টমস হাউসের শাটডাউন ও ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা বলছেন, রাজস্ব আদায়ে বাধা বা কাস্টমস কার্যক্রম বন্ধ রাখা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
রোববার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা পৌর মার্কেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বন্দরের আমদানি-রপ্তানি ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন খাতের সংশ্লিষ্টরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইপিজেড ব্যবসায়ী মো. নাসিরউদ্দিন তালুকদার, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, ব্যবসায়ী নেতা এমরান হোসেন এবং শ্রমিক নেতা মো. আলাউদ্দিন।
বক্তারা বলেন, “কাস্টমসের শাটডাউন এবং ধর্মঘটের নামে রাজস্ব আদায়ে বাধা দেওয়া দেশের অর্থনীতির জন্য হুমকি। এমন কর্মসূচি গ্রহণ করে মোংলা বন্দরের কার্যক্রম স্থবির করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তাদের অভিযোগ, কাস্টমসের কিছু কর্মকর্তা ও কর্মচারী চাকরির সুযোগ নিয়ে এখন আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করছেন। তারা বলছেন, “এই ধরনের অপতৎপরতা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। যারা আন্দোলনের নামে অচলাবস্থা তৈরি করছে, তাদের চাকরিচ্যুত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকারদের নিয়োগ দিতে হবে।
বক্তারা আরও বলেন, মোংলা বন্দর অচল হয়ে গেলে এর প্রভাব শুধু বন্দর শহরেই নয়, সারাদেশে পড়বে। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেলে সরকার রাজস্ব হারাবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং শ্রমিকদের কাজ বন্ধ হয়ে যাবে।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “কাস্টমস কর্মকর্তারা যদি দ্রুত তাদের কর্মসূচি প্রত্যাহার না করেন, তাহলে মোংলা কাস্টমস হাউস ঘেরাও, লাগাতার কর্মসূচি এবং আরও কঠোর আন্দোলনে যাব।
এদিকে কাস্টমস শাটডাউনের কারণে বন্দরে পণ্য খালাস কার্যক্রম অনেকাংশে বন্ধ হয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। দ্রুত কাস্টমস কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
